রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পার্থকে ‘রাজনীতির নায়ক’ বললেন রাশেদ খাঁন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১২:০৪ এএম
রাশেদ খাঁন ও আন্দালিভ পার্থ। ছবি: সংগৃহীত
expand
রাশেদ খাঁন ও আন্দালিভ পার্থ। ছবি: সংগৃহীত

নতুন দায়িত্বপ্রাপ্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে ‘রাজনীতির নায়ক’ সম্বোধন করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শনিবার (২২ আগস্ট) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, রাজনীতির নায়ক, মাননীয় তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ভাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন