

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি এককভাবে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় গুলশানে চেয়ারম্যান কার্যালয়ে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
এর আগে বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে দলের তৃণমূল সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
বিএনপি সূত্র জানায়, তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে ধারাবাহিকভাবে বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতাদের সঙ্গে বৈঠক করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।


