বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার ২ সিটিতে মেয়র পদে এবি পার্টির সম্ভাব্য প্রার্থী যারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ এএম
অ্যাডভোকেট তাজুল ইসলাম ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
expand
অ্যাডভোকেট তাজুল ইসলাম ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

দলটির পক্ষ থেকে ইতোমধ্যে সম্ভাব্য মেয়র প্রার্থীদের নামও আলোচনায় এসেছে।

এ বিষয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলের সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং যদি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে অ্যাডভোকেট তাজুল ইসলামকে অপসারণ করা হয়, তাহলে তাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে মনোনয়ন দেওয়ার কথা ভাবছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

এরই মধ্যে সোমবার সকালে তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে তিনি ওই পদে যোগদানের পূর্বে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দলীয় পদ থেকে সরে দাঁড়িয়ে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেন।

দলীয় সূত্র বলছে, চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। তবে ঢাকার দুই সিটিতেই শক্ত প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে এবি পার্টি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Congo DR
Scheduled
17 Jun, 11:00 PM
VS
World Cup