বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারীদের বিকৃতভাবে উপস্থাপন করলে কেউ চুপ থাকবে না: রিজভী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ পিএম
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
expand
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সমাজের অর্ধেক জনগোষ্ঠীকে বিকৃতভাবে উপস্থাপন করলে কেউ চুপ করে বসে থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন। তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির দাবি করছেন যে, তার সামাজিক যোগাযোগমাধ্যমের (এক্স) আইডি হ্যাক হয়েছিল। এই অল্প সময়ের জন্য কীভাবে আইডি হ্যাক হয়, সেটাই রহস্যজনক।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নারীদের নিয়ে এমন বক্তব্য তাদের প্রতি অবমাননার শামিল। আপনাদের (জামায়াত) আচরণ দেখেই বোঝা যায়, ভবিষ্যতে নারীদের প্রতি আপনারা কী ধরনের আচরণ করতে পারেন। ধর্মের নামে রাজনৈতিক বক্তব্য দিয়ে নারীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।

কয়েক দিন আগে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির বলেছিলেন, তার দলের শীর্ষ পদে কখনো কোনো নারী যেতে পারবেন না। কেননা তার ভাষায়, আল্লাহ নারীদের নেতৃত্ব দেবার মতো করে তৈরি করেননি। ওই সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, নারীরা সংসদ সদস্য হতে পারবে, কিন্তু দলীয় প্রধান হতে পারবে না- এ ধরনের মন্তব্য স্পষ্টভাবে বৈষম্যমূলক। জামায়াত গণতন্ত্র ও স্বাধীনতার জন্য কোনো সংগ্রাম করেনি।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ অন্যরা বক্তব্য দেন। সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X