

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভোলার উন্নয়ন প্রকল্প প্রশ্নে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অবশ্য এই প্রশ্নের উত্তর জানতে ব্যক্তিগতভাবে নিশ্চয় আপনিও আগ্রহী।
বুধবার (০৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন। এসময় অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটু আগেই আমি উল্লেখ করেছি ভোলার অনেক প্রাকৃতিক সম্পদ আছে। এই সম্পদটি যেমন আমরা দেশের মানুষের জন্য ব্যবহার করতে চাই, একইসঙ্গে ভোলার মানুষও যেন এই সম্পদ থেকে উপকৃত হয়- এটিই আমাদের লক্ষ।
তিনি বলেন, এই লক্ষ্যেই আমরা দুইটি পরিকল্পনা গ্রহণ করেছি। এর মধ্যে প্রথমটি হলো- ভোলা যেহেতু একটি দ্বীপ জেলা সেহেতু এই দ্বীপ জেলাকে আমরা আমাদের মেইনল্যান্ডের সঙ্গে যুক্ত করতে চাই। সে কারণে ব্রিজ স্থাপন ও রোড নির্মাণের মাধ্যমে আমরা এই যোগাযোগ ব্যবস্থা চালু করতে চাই।
দ্বিতীয় পরিকল্পনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এর আগেও আমি উল্লেখ করছি। এই জেলায় আমরা একটি ৫০০ মেগা ওয়াটের বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চাই। একইসঙ্গে একটি ইউরিয়া ফার্টিলাইজার কারখানা স্থাপন করতে চাই।

