

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালি পুলিশের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা মানে এ দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ওপর হামলা। আমরা তার ওপর হামলার ঘটনায় ইতালি পুলিশের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেব।
তিনি বলেন, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলাদেশের একজন অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালির ভেনিস শহরের একটি পার্কে তার ভাই, ভাইয়ের স্ত্রী এবং চার বছরের সন্তানকে নিয়ে হাঁটছিলেন, ঠিক তখনই পার্কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী এবং বাংলাদেশ থেকে বিতাড়িত সন্ত্রাসীদের দ্বারা তিনি হামলার শিকার হন। এ বিষয় নিয়ে আমি আজ সকালে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছি, আমাদের উদ্বেগ প্রকাশ করেছি এবং কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি, যাতে আমরা ইতালীয় পুলিশ প্রশাসনকে অবহিত করতে পারি এবং বাঁধনকে সর্বোচ্চ কনস্যুলার সহযোগিতা প্রদান করতে পারি।
তিনি আরও বলেন, আমাদের রাজকোষ লুট করে এবং মানুষ হত্যা করে যেসব সন্ত্রাসী দেশ ছেড়ে পালিয়েছে, তাদের বিচার ও আইনের আওতায় ফিরিয়ে আনতে আমরা বিন্দুমাত্র দ্বিধা করব না।


