শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শপথের পর চেয়ার ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৯:০৩ পিএম
শপথের পর আসন ছেড়ে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। ছবি: সংগৃহীত
expand
শপথের পর আসন ছেড়ে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। ছবি: সংগৃহীত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ করলেন আজ। এর মধ্য দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এসময় তিনি রাষ্ট্রপতির আসন ছেড়ে দেন।

শুক্রবার (২১ আগস্ট) শপথ গ্রহণ করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন হাফিজ উদ্দিন আহমদ। প্রায় এক মাস তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নতুন রাষ্ট্রপতি নির্বাচনের পরই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের দায়িত্বের অবসান ঘটে। ওই দিন দুপুরে বঙ্গভবনে শেষ কর্মদিবসের আনুষ্ঠানিকতা শেষে তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবন ত্যাগ করেন। বিদায়ের আগে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার দেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank