

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মেহেদির রঙে হাতে লেখা ‘বিআরটিসি’—এভাবেই নতুন কর্মজীবনের প্রথম দিনের যাত্রা শুরু করেছেন পিংক বাস নারী চালক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে তাকে পিংক বাসের চালকের আসনে দেখা গেছে।
ছবিতে ওই নারী চালককে গোলাপি পোশাকে মাথায় হিজাব পরিহিত অবস্থায় পিংক বাস চালাতে দেখা যায়। তার দুই হাতে মেহেদির নকশা রয়েছে। এক হাতে লেখা রয়েছে ‘বিআরটিসি’, যা নতুন কর্মস্থলের প্রতি তার আবেগ ও গর্বের প্রতীক হিসেবে ফুটে উঠেছে।
ছবিটিতে দেখা যায়, বিআরটিসি-তে নারী চালকের প্রথম দিনের যাত্রার মুহূর্ত এটি। কর্মজীবনের নতুন অধ্যায়ের শুরুতে মেহেদির নকশায় প্রতিষ্ঠানের নাম লিখে রাখার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহ তৈরি করেছে।
দেশের গণপরিবহন খাতে নারীদের অংশগ্রহণ ধীরে ধীরে বাড়ছে। চালকের আসনে নারীদের উপস্থিতি সেই পরিবর্তনেরই একটি প্রতিচ্ছবি। নতুন এই পিংক বাসের নারী চালকদের প্রথম দিনের ছবি অনেকের কাছেই অনুপ্রেরণার বার্তা হয়ে উঠেছে।


