শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ‘আয়নাঘর’ পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৯:০১ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদরদপ্তরে অবস্থিত বহুল আলোচিত গোপন বন্দিশালা ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল’ (জেআইসি) পরিদর্শনে যাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা।

শনিবার (৮ আগস্ট) বেলা ১১টায় ঢাকা সেনানিবাসে অবস্থিত এই বন্দিশালাটি পরিদর্শন করবেন তারা।

বিগত আওয়ামী লীগ শাসনামলে অবৈধভাবে আটকে রাখা ও নির্যাতনের কেন্দ্র হিসেবে পরিচিত এই গোপন বন্দিশালাটি সাধারণ মানুষের কাছে ‘আয়নাঘর’ নামে পরিচিত। এখানে গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

উক্ত মামলায় অভিযুক্ত আসামিদের তালিকায় ডিজিএফআইয়ের সাবেক পাঁচজন মহাপরিচালক এবং পাঁচজন পরিচালক রয়েছেন। তাদের মধ্যে ডিজিএফআইয়ের সাবেক তিন পরিচালক- মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন।

তদন্তের অংশ হিসেবে মামলার নিরপেক্ষ ও প্রত্যক্ষ প্রমাণ সংগ্রহেই আজকের এই পরিদর্শন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গত ১ আগস্ট র‍্যাবের গোপন বন্দিশালা হিসেবে পরিচিত ‘টাস্কফোর্স ইন্টারোগেশন’ (টিএফআই) সেলও একইভাবে পরিদর্শন করেছিলেন ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবী দল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন