শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বোমা হামলার আশঙ্কায় সতর্কতার খবর ‘গুজব’ বলছে পুলিশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০১:৪৪ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দেশের বিভিন্ন এলাকায় বোমা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারির খবর ছড়িয়ে পড়লেও বিষয়টিকে গুজব বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শুক্রবার (৭ আগস্ট) রাতে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে দেশের সব জেলা ও পুলিশ রেঞ্জে সদস্যদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, শুক্রবার সারা দেশে বোমা হামলার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে প্রতিটি জেলায় রাতের বেলা টহল, মোবাইল ডিউটি এবং চেকপোস্টে নিয়োজিত পুলিশ সদস্যদের অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। দায়িত্ব পালনকালে যে কোনো ধরনের অপ্রীতিকর বা সন্দেহজনক ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বলেছে সদর দপ্তর।

তবে শুক্রবার মধ্যরাতে বিষয়টি নিয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, বোমা হামলার আশঙ্কায় সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারির তথ্য সঠিক নয়। তিনি এটিকে গুজব বলে দাবি করেন।

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন