মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মির্জা ফখরুল

বিরোধীদলের নেতারা যে ভাষায় কথা বলছেন, সেটা ঠিক নয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০২:০৭ পিএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
expand
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজপথে বিরোধীদলের নেতারা যে ভাষায় কথা বলছেন, সেটা ঠিক নয়। রাজপথে আন্দোলন তাদের অধিকার। কিন্তু সেটা যেন সংঘাতের দিকে না যায়।

সোমবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন চায় না, এমনটা বলে ভুল বোঝানো হচ্ছে। গণভোটের একটি প্রশ্ন ঐকমত্য কমিশন চাপিয়ে দিয়েছে। জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। বিএনপি যেখানে একমত নয়, সেটা বলেছে। স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ পালন করবে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, সরকারের পক্ষ থেকে গণমাধ্যমে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। বিএনপির ভেতরে কোনো গ্রুপিং নেই; বরং সাংবাদিকদের মধ্যেই বিভাজন তৈরি করে একে অন্যকে সরিয়ে দেয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তিনি গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে যোগ্য ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। সংস্কার নাকি সংশোধন, এ নিয়ে ভিন্নমত তৈরি হয়েছে। এসব বিষয়ে সংসদে আলোচনা হওয়াই উচিত। কিন্তু বাইরে এসে হাসিনার মতো কথা বলছে বিরোধীদল। এটা এমন পর্যায়ে যেন না যায়, সংঘাতে যেন রূপ না নেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন