

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজামান মিল্লাত, এমপি।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত “Beyond With Boeing: Powering the Next Chapter of Aviation” শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশীয় একটি বিমান সংস্থা হিসেবে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স আজ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বিমান পরিবহন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সংস্থাটির ১৩ বছরে পদার্পণ উপলক্ষে তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সের সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে সরকার দেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপ দিতে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে একটি সমন্বিত এভিয়েশন মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ এগিয়ে চলছে, যা আগামী কয়েক দশকে দেশের বেসামরিক বিমান চলাচল খাতের টেকসই, আধুনিক ও পরিকল্পিত উন্নয়নের দিকনির্দেশনা দেবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার বেসরকারি খাতে বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে। তাঁর বিশ্বাস, এ ধরনের আয়োজন বাংলাদেশের বিমান চলাচল শিল্পে আরও বিনিয়োগ আকৃষ্ট করবে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং বোয়িং কোম্পানি ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।