রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কওমি মাদরাসার বিরুদ্ধে কাঠামোগত অপপ্রচার চলছে: হেফাজত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৯ পিএম
হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো। ছবি: সংগৃহিত
expand
হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো। ছবি: সংগৃহিত

যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে কওমি মাদরাসার বিরুদ্ধে ‘কাঠামোগত অপপ্রচার’ চলছে বলে দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সংগঠনটির আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান এর নিন্দা জানিয়ে বলেছেন, কওমি মাদ্রাসাগুলো সেক্যুলারদের টার্গেটে পরিণত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছেন হেফাজত নেতারা।

বিবৃতিতে হেফাজত আমির ও মহাসচিব বললেন, ‘সংবাদমাধ্যমে প্রচারিত যৌন নিপীড়নের কিছু অভিযোগকে কেন্দ্র করে কওমি মাদ্রাসাগুলোর বিরুদ্ধে কাঠামোগত অপপ্রচার চলছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ব্রাহ্মণ্যবাদ, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ ভূমিকার কারণে এবং বাংলাদেশে ইসলামকে ক্ষমতার ভরকেন্দ্রে ধরে রাখায় কওমি মাদরাসাগুলো ঘৃণাজীবী সেক্যুলার প্রগতিশীলদের টার্গেটে পরিণত হয়েছে।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়,‘এদেশে ইসলামি মূল্যবোধ ও স্বাধীনতা-সার্বভৌমত্ব যখনই আক্রান্ত হয়েছে, ব্রিটিশবিরোধী আন্দোলনের সিলসিলা বহনকারী কওমি মাদরাসা রুখে দাঁড়িয়েছে। বাংলাদেশবিরোধী শাহবাগী শক্তিকে প্রতিরোধে নেতৃত্ব দিয়েছিল কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম।‘

জায়গাজমি দখলের চক্রান্তের অংশ হিসেবে মিথ্যা যৌন হয়রানির অভিযোগ তুলে ভূমিদস্যুরা মিডিয়া ট্রায়ালের সুযোগ নিচ্ছে বলেও অভিযোগ করেন তারা। দেশে ছোট-বড় সব মাদ্রাসায় শিক্ষার মান, পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কঠোর ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানের পরিচালকদের আহ্বান জানান হেফাজত নেতারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank