সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির নির্দেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৮:৪১ এএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে সহকারী শিক্ষকের শূন্য পদগুলোতে নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে উপসচিব রাজীব কুমার সরকার সই করা এক জরুরি সরকারি পরিপত্রের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালককে এই নির্দেশ দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, দেশের প্রাথমিক শিক্ষার প্রশাসনিক ও পাঠদান কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির প্রক্রিয়া এবং সহকারী শিক্ষকের শূন্য পদগুলোয় নতুন নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম জরুরি ভিত্তিতে সম্পন্ন করতে হবে।

মন্ত্রণালয়ের এই নির্দেশনা জারির পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দ্রুততম সময়ের মধ্যে বিভাগ ও জেলাভিত্তিক শূন্য পদের তালিকা চূড়ান্ত করে পদোন্নতি ও নতুন নিয়োগের পরবর্তী আনুষ্ঠানিকতা শুরু করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন