মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সার্ক পুনরুজ্জীবিত করার জন্য বাংলাদেশ প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৭:৪১ এএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ।। ফাইল ছবি
expand
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ।। ফাইল ছবি

সার্ক পুনরুজ্জীবিত করার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, সার্ক পুনরুজ্জীবিত করা এখন সময়ের দাবি। তবে ভূ রাজনৈতিক কারণে সার্ক পুনরুজ্জীবিতকরণ প্রক্রিয়া দুর্বল হয়ে আছে।

সোমবার (০৬ জুলাই) বিআইআইএসএস আয়োজিত ‘আস্থা পুনর্গঠন, আঞ্চলিক সংহতি নবায়ন: সার্ক পুনরুজ্জীবনের পথ’ শীর্ষক সেমিনারে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শামা ওবায়েদ আরও বলেন, সার্কের পুনরুজ্জীবনে দরকার রাজনৈতিক স্বদিচ্ছা। পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কার ও সক্ষমতা বাড়ানোর কথাও বলেন তিনি।

তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেয়ার পর সার্কের সব সদস্য রাষ্ট্রের সাথে আলাদাভাবে যোগাযোগ করছে ঢাকা। এটিকে কার্যকর করতে সবাই ইতিবাচক বলে দাবি করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশাবাদী কিন্তু বাস্তববাদী। আমরা মনে করছি না, সার্ক এখন‌ই সেই শক্তিশালী জায়গায় ফিরবে। তবে এটাও মনে করি না যে একদমই সমন্বয় সম্ভব না।’

সেমিনারে সাবেক কূটনৈতিক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও শিক্ষার্থীরা সার্ক পুনরুজ্জীবনের জন্য এশিয়া অঞ্চলে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিসহ নানাবিধ বাধা ও করণীয় তুলে ধরেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Egypt
Scheduled
07 Jul, 10:00 PM
VS
World Cup