

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় সংসদে বাজেট বক্তৃতা দেওয়ার সময় একটি তথ্য সংশোধন করে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
আজ সোমবার (২৯ জুন) সংসদে বাজেট বক্তৃতায় ফ্যামিলি কার্ডের আর্থিক সহায়তার পরিমাণ উল্লেখ করতে গিয়ে তিনি ভুলবশত ২ হাজার ৫০০ টাকার পরিবর্তে ২৫ হাজার টাকা বলে ফেলেন। তবে তাৎক্ষণিকভাবেই তিনি নিজের বক্তব্য সংশোধন করে নেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, ‘আমরা নারীদের ইমপাওয়ারড (ক্ষমতায়ন) করতে নারী প্রধান পরিবারের নারীদের ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি।
কীভাবে একটি ফ্যামিলি কার্ড একটি পরিবারকে স্বাবলম্বী করবে, তার ব্যাখ্যা আমি আগে সংসদে দিয়েছিলাম। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারী প্রধান পরিবারের হাতে ২৫ হাজার টাকা পৌঁছে দেব। সরি, আড়াই হাজার টাকা।’
ভুল সংশোধনের পর তিনি হাসিমুখে আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, ‘২৫ হাজার টাকা দিতে পারলে ভালো হতো। আমরা এই সংসদে আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, আমরা যেন সেটাই করতে পারি। সেই রহমত আমরা আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দিক, আমরা ২৫০০ নয়, ২৫ হাজার টাকা, একটা শূন্য বেশি দিতে পারি।’
