

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে জয় পেলেই নকআউট পর্বের পথে আরও একধাপ এগিয়ে যাবে সেলেসাওরা।
তবে ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না কোচ কার্লো আনচেলত্তি। ফলে শুরুর একাদশে তার থাকার সম্ভাবনা কম। তবে ম্যাচের কোনো পর্যায়ে বদলি হিসেবে মাঠে নামতে পারেন তিনি।
একাদশে একটি পরিবর্তনও দেখা যেতে পারে। রাফিনিয়ার জায়গায় সুযোগ পেতে পারেন তরুণ ফরোয়ার্ড রায়ান। এছাড়া কাসেমিরো ও ডগলাস সান্তোস হলুদ কার্ডের ঝুঁকিতে থাকলেও অভিজ্ঞতার কারণে তাদের খেলানোর পরিকল্পনা রয়েছে কোচের।
ব্রাজিলের জন্য ম্যাচটি শুধু নকআউট নিশ্চিত করার নয়, গ্রুপের শীর্ষস্থান ধরে রাখা এবং পরবর্তী পর্বের পথ সহজ করারও বড় সুযোগ।
সম্ভাব্য একাদশ: আলিসন; দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; রায়ান, ম্যাথিউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।
