

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তারাসহ) ৯ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই ক্ষমতা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ ক্ষমতা ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। এই কর্মকর্তারা ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১২(১) ও ১৭ ধারার অধীনে এই ক্ষমতা প্রদান করা হয়েছে।
এ আদেশের আওতায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অপরাধীকে গ্রেপ্তার, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ, তল্লাশি পরিচালনা ও জনশৃঙ্খলা রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।
