সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে আগুনে পুড়ে ১০ বাংলাদেশির মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১১:৫২ পিএম আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০২:৪১ এএম
সৌদি আরবে সোফা কারখানায় আগুন। ছবি: ভিডিও থেকে নেওয়া
expand
সৌদি আরবে সোফা কারখানায় আগুন। ছবি: ভিডিও থেকে নেওয়া

সৌদি আরবে একটি সোফা কারখানায় লাগা আগুনে দগ্ধ হয়ে ১০ বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা সবাই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা এবং সৌদির ওই কারখানায় কাজ করতেন।

রোববার (৯ আগস্ট) দেশটির ওই কারখানায় আগুন লেগে তারা মারা যান।

মারা যাওয়া সাতজনের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন ও পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

এদিকে, রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় অনেককে মৃত্যুর সংখ্যা ১৫, ১৭ ও ১৯ জন উল্লেখ করেও পোস্ট করতেও দেখা গেছে। তবে সেসব তথ্যের কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

একই এলাকার সাত প্রবাসীর মৃত্যুর খবরে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনহারা পরিবারগুলোর আহাজারিতে সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন