রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্নিগ্ধা চৌধুরীর আয়ের উৎস অনুসন্ধানে দুদকে আবেদন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৮:১৩ এএম আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৮:২৪ এএম
অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী
expand

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর অসামঞ্জস্যপূর্ণ ও বিলাসবহুল জীবনযাত্রার আয়ের উৎস নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

অনৈতিক উপায়ে অর্জিত বিপুল সম্পদের অনুসন্ধান এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে রোববার (৯ আগস্ট) দুদক চেয়ারম্যান বরাবর এই আবেদনটি করেন রাজধানীর মিরপুরের বাসিন্দা মইনুদ্দিন আহমদ।

দুদকের প্রাপ্তি শাখায় জমা পড়া অভিযোগে বলা হয়, দৃশ্যমান কোনো বড় আয়ের উৎস না থাকা সত্ত্বেও স্নিগ্ধা চৌধুরী অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করছেন। এ পর্যন্ত তিনি ‘রাস্তা’ ও ‘প্রেশার কুকার’ নামে মাত্র দুটি সিনেমায় অভিনয় করেছেন, যার মধ্যে দ্বিতীয়টিতে তার নিজেরও মোটা অঙ্কের বিনিয়োগ রয়েছে বলে জানা গেছে।

হাতে গোনা কয়েকটি বিজ্ঞাপন ও র‍্যাম্প শোতে অংশ নেওয়ার তথ্য মিললেও বাস্তবে তিনি কোটি টাকা মূল্যের গাড়ি ব্যবহার করেন এবং অভিজাত ফ্ল্যাটে বসবাস করছেন।

অভিযোগকারীর দাবি, ব্লাকমেইলিং, স্বর্ণ ও মাদক চোরাচালান এবং অবৈধ উপায়ে সম্পদ অর্জনের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমেই তিনি এই বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। এছাড়া দেশ-বিদেশের একাধিক শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে তার ঘনিষ্ঠ সখ্য রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগ পত্র

অভিযোগপত্রে স্নিগ্ধা চৌধুরীর সাম্প্রতিক একটি বিতর্কিত ভিডিও বার্তার বিষয়টিও তুলে ধরা হয়। সেখানে তিনি মিরপুরের মতো এলাকায় তার মূল্যবান গাড়ি চলার উপযোগী নয় বলে মন্তব্য করার পাশাপাশি সর্বদা বডিগার্ড রাখা এবং তার প্রভাবশালী বয়ফ্রেন্ড দেশের শাসনব্যবস্থাকে তোয়াক্কা করে না- এমন উসকানিমূলক মন্তব্য করেন।

এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটাচ্ছেন উল্লেখ করে, তার অর্জিত সম্পদের উৎস দ্রুত অনুসন্ধান ও দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank