সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১০:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রোববার (৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যেই ভারতীয় হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর এই সাক্ষাৎ হলো। গত সপ্তাহে দিল্লিতে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের খলিলুর রহমান জানান, সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন দীনেশ ত্রিবেদী। ওই বৈঠকের পরই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

এর আগে যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে আলোচনা হলে বিভিন্ন সমস্যা সমাধানের পথ তৈরি হতে পারে বলে মন্তব্য করেন দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলোচনা হলে অনেক সমস্যার সমাধান সম্ভব। কথাবার্তার মাধ্যমেই সমস্যার সমাধান হয় এবং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক সম্ভাবনা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন