শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের পর আজ মাঠে নামছেন মেসি, খেলা কখন?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৫:১৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

লিওনেল মেসিকে আবারও মাঠে দেখার অপেক্ষায় ইন্টার মিয়ামির সমর্থকেরা। মেজর লিগ সকারের (এমএলএস) আগামীকালের ম্যাচে মাঠে নামতে পারেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপের পর এটিই হতে যাচ্ছে তার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ।

শুক্রবার (৩১ জুলাই) দলের অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। তার সঙ্গে একই দিনে অনুশীলনে ফিরেছেন আর্জেন্টিনা জাতীয় দল ও ইন্টার মিয়ামির সতীর্থ রদ্রিগো দে পলও। এমএলএস মৌসুম পুনরায় শুরুর পর এটাই ছিল দলের প্রথম অনুশীলন সেশন।

মিয়ামির কোচ গিয়ের্মো হোয়োস সাংবাদিকদের বলেন, মেসি কিছুটা দেরিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাই তাঁর সঙ্গে বিস্তারিত আলোচনা করার সুযোগ এখনো হয়নি। তবে মেসি ও দে পলের ফিরে আসায় দল খুশি বলে জানান তিনি।

মেসিকে ছাড়াই অবশ্য দারুণ ছন্দে রয়েছে ইন্টার মিয়ামি। টানা সাত ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা। গত ৯ মে থেকে শুরু হওয়া জয়ের ধারায় ক্লাবটি বর্তমানে ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ড জয়ী দল হিসেবে আবারও শীর্ষ লড়াইয়ে রয়েছে। লিগ টেবিলের শীর্ষে থাকা ন্যাশভিল এসসির চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে আছে মিয়ামি।

এ ম্যাচে ঘরের মাঠে অভিষেক হতে পারে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোরও। সম্প্রতি দলে যোগ দেওয়া এই তারকা গত শনিবার মন্ট্রিয়লের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে মিয়ামির হয়ে অভিষেক করেন।

এদিকে আক্রমণভাগে আলো ছড়াচ্ছেন লুইস সুয়ারেজ। মন্ট্রিয়লের বিপক্ষে জয়সূচক গোল করে নিজের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন উরুগুইয়ান ফরোয়ার্ড। বিশ্বকাপ বিরতির পর দুই ম্যাচে তিন গোল করেছেন তিনি। সব মিলিয়ে মিয়ামির সর্বশেষ তিন ম্যাচে তার গোলসংখ্যা ছয়।

উল্লেখ্য, রোববার (০২ আগস্ট) বাংলাদেশ সময় ভোর ৫টায় কলম্বাস ক্রিউ’র মুখোমুখি হবে ইন্টার মায়ামি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন