রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেজি দরে বিক্রি হলো আলোচিত ‘ট্রাম্প’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৮:৩৬ পিএম
ট্রাম্প নামের গোলাপি রঙের মহিষ
expand
ট্রাম্প নামের গোলাপি রঙের মহিষ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে নারায়ণগঞ্জের একটি খামারে প্রস্তুত করা হয়েছে থাইল্যান্ডের অ্যালবিনো জাতের বিরল একটি গোলাপি রঙের মহিষ। এর চেহারায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাদৃশ্য থাকায় খামার কর্তৃপক্ষ আদর করে এর নাম রেখেছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া এই ব্যতিক্রমী মহিষটি ইতোমধ্যে কেজি দরে বিক্রিও সম্পন্ন হয়েছে।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া ছোট কবরস্থান এলাকায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মে গত ১০ মাস ধরে বিশেষ যত্নে লালন-পালন করা হয়েছে ব্যতিক্রমী এই মহিষটিকে। অদ্ভুত নাম ও ভিন্ন রঙের কারণে খামারটিতে এখন উৎসুক মানুষের ভিড় লেগেই আছে।

জানা গেছে, থাইল্যান্ডের অ্যালবিনো জাতের গোলাপি রঙের এই মহিষটি রাজশাহীর একটি হাট থেকে সংগ্রহ করা হয়। মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি। মাথার সামনের দিকে সিঁথি করা লম্বা চুল থাকায় দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো লাগে। এ কারণেই আদর করে এর নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। সুঠাম দেহের এই মহিষকে ঘিরে সবার কৌতূহল বাড়ছে।

মহিষ সাধারণত কালো রঙের হলেও বিরল প্রজাতির এই মহিষটির পুরো শরীরের রং হালকা গোলাপি। এর চাহনিতেও রয়েছে অন্যরকম মায়া। খামারের কর্মচারীরা জানান, প্রতিদিন সকাল থেকে নিয়মমাফিক খাবার খাওয়ানো, গোসল করানো ও স্বাস্থ্য পরীক্ষাসহ নানাভাবে এর যত্ন নিচ্ছেন ৪-৫ জন কর্মচারী। দেশি গরুর মতোই সবুজ ঘাস, ভুট্টা, ভুসি, সয়াবিন, খৈল, ধানের কুঁড়া ও খড়সহ প্রাকৃতিক সব ধরনের খাবার খেতে পছন্দ করে এটি। পুরো শরীর বড় লোমে ভরা থাকলেও এটি উগ্র নয়, বরং বেশ শান্ত স্বভাবের; চলাফেরাতেও রয়েছে রাজকীয় ভাব।

খামার মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষটির মাথাভর্তি একরাশ চুল থাকায় তার ভাই এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের চেহারার মিল খুঁজে পান এবং এই নাম রাখেন। দেড় মাস আগে ঢাকার এক ব্যক্তি কোরবানির জন্য মহিষটি কিনে নিয়েছেন। এখন অনেকেই আরও বেশি দাম দিয়ে কেনার আগ্রহ প্রকাশ করছেন। তবে ‘ডোনাল্ড ট্রাম্প’ ইতোমধ্যে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হয়ে গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup