মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচন কবে হতে পারে, জানালেন তথ্য উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০১:২৫ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

খুব দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। স্থানীয় সরকার মন্ত্রীর বরাতে তিনি জানান, চলতি বছরের শেষ দিকে এ নির্বাচন শুরু হতে পারে, যা শেষ করতে ১০ মাস থেকে একবছর লাগবে।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য দেন।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, মন্ত্রী জানিয়েছেন খুব দ্রুতই এ ব্যাপারে কাজ হবে। স্থানীয় সরকারের সবগুলোর নির্বাচন শেষ করতে ১০ মাস থেকে একবছর লাগতে পারে।’

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ অনেক, সেগুলোতে নির্বাচন ধাপে ধাপে হয়। তাই অনেক সময় লেগে যাবে।

উপদেষ্টা আরও বলেন, এ সরকার স্থানীয় নির্বাচন দেবে কি না—এটা একটা কমন প্রশ্ন। কাজ চলছে।

নির্বাচনের সময় নিয়ে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এ বছরের শেষ দিকে। কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে। এছাড়াও উপজেলা পরিষদ বাতিল করার পরিকল্পনা নেই সরকারের।

২০২৪ সালের ৫ আগস্টের পর যেসব সাংবাদিক জেলে আছেন, তারা কোনও কোনও ক্ষেত্রে তাদের অপরাধ গণহত্যার চেয়েও বেশি-এ কথা জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এ সরকারের আমলে অন্যায়ভাবে কোনো সাংবাদিক যাতে কারাগারে না থাকেন, সে ব্যাপারে সরকার সচেষ্ট। হামের টিকা নিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, প্রায় এক কোটি ৬১ লাখ শিশু হামের টিকা পেয়েছে, যা ৮৯ শতাংশ। কয়েকদিনের মধ্যে শতভাগ শিশু হামের টিকা পাবে। একজন শিশুর মৃত্যুও কাম্য নয়, তবে হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০০ শিশু মারা গেছে। এজন্য সরকারের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করছি। হামের টিকা নিয়ে ভবিষ্যতে কোনো সংকট হবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন