শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আন্তজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের বাসের নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর রুটে পুনর্নির্ধারিত ভাড়ার তালিকাও প্রকাশ করেছে সরকারি প্রতিষ্ঠানটি।

জ্বালানি তেল ডিজেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাস ভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে ওই দিন ভাড়ার বিস্তারিত তালিকা প্রকাশ না হওয়ায় দূরপাল্লার বাসে ভাড়া নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়।

শনিবার (২৫ এপ্রিল) বিআরটিএর ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। সেখানে দূরপাল্লার বাস ভাড়ার নতুন তালিকায় দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ রুটের ভাড়া তুলে ধরা হয়েছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর রুটে পুনর্নির্ধারিত ভাড়ার তালিকাও প্রকাশ করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা। ঢাকা-কক্সবাজার রুটে ৫১ আসনের বাস ভাড়া ৯০০ টাকা ও ৪০ আসনের বাসে ১ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সায়েদাবাদ-সিলেট রুটে ৫১ আসনের বাস ভাড়া ৫৮০ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৪০ টাকা। সায়েদাবাদ-বরিশাল রুটে ৫১ আসনের বাস ভাড়া ৪৬৪ টাকা, আর ৪০ আসনের বাস ভাড়া ৫৯২ টাকা। সায়েদাবাদ-খুলনা রুটে ৫১ আসনের বাস ভাড়া ৫৪১ টাকা এবং ৪০ আসনের বাস ভাড়া ৬৯০ টাকা।

সবচেয়ে দীর্ঘ রুট সায়েদাবাদ-টেকনাফে ৫১ আসনের বাস ভাড়া ১ হাজার ৪৭ টাকা এবং ৪০ আসনের বাস ভাড়া ১ হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা-পঞ্চগড় রুটে ৫১ আসনের বাস ভাড়া ১ হাজার ৫ টাকা এবং ৪০ আসনের বাস ভাড়া ১ হাজার ২৮১ টাকা। ঢাকা-রংপুর রুটে ৫১ আসনের বাস ভাড়া ৭৫১ টাকা এবং ৪০ আসনের বাস ভাড়া ৯১১ টাকা। ঢাকা-দিনাজপুর রুটে ৫১ আসনের বাস ভাড়া ৯৭৪ টাকা এবং ৪০ আসনের বাস ভাড়া ১ হাজার ২৪১ টাকা।

ঢাকা-ঝিনাইদহ রুটে ৫১ আসনের বাস ভাড়া ৫০১ টাকা এবং ৪০ আসনের বাস ভাড়া ৬৩৯ টাকা। ঢাকা-রাজশাহী রুটে ৫১ আসনের বাস ভাড়া ৭৭৭ টাকা এবং ৪০ আসনের বাস ভাড়া ৯৯১ টাকা। ঢাকা-মেহেরপুর রুটে ৫১ আসনের বাস ভাড়া ৭৭৬ টাকা এবং ৪০ আসনের বাস ভাড়া ৯৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা-ময়মনসিংহ রুটে ৫১ আসনের বাস ভাড়া ২৯৪ টাকা এবং ৪০ আসনের বাস ভাড়া ৩৭৫ টাকা। ঢাকা-জামালপুর রুটে ৫১ আসনের বাস ভাড়া ৩৮৬ টাকা এবং ৪০ আসনের বাস ভাড়া ৪৯২ টাকা।

ঢাকা-শেরপুর রুটে ৫১ আসনের বাস ভাড়া ৪২১ টাকা এবং ৪০ আসনের বাস ভাড়া ৫৩৭ টাকা। ঢাকা-কিশোরগঞ্জ রুটে ৫১ আসনের বাস ভাড়া ৪০১ টাকা এবং ৪০ আসনের বাস ভাড়া ৫১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল রাতে সরকার জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে। এতে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা এবং পেট্রল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা করা হয়।

এরপর ২৩ এপ্রিল ভাড়া সমন্বয় করে জারি করা প্রজ্ঞাপনে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়। আন্তজেলায় ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে ২ টাকা ২৩ পয়সা এবং ডিটিসিএ এলাকায় মিনিবাসে ২ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

তবে ন্যূনতম ভাড়া বাসে ১০ টাকা ও মিনিবাসে ৮ টাকা আগের মতোই বহাল রাখা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন