মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৫৫ ডিগ্রি তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা, যা জানাল ফায়ার সার্ভিস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পিএম
ছবি সংগৃহীত
expand

সারা দেশে চলমান তাপপ্রবাহের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নামে ছড়ানো একটি সতর্কবার্তাকে ‘ভুয়া’ বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি সংক্রান্ত কোনো বার্তা তারা প্রচার করেনি।

শনিবার (২৫ এপ্রিল) ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেল থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি ও করণীয় সংক্রান্ত একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এতে ‘ডাইরেক্টর জেনারেল সিভিল ডিফেন্স’-এর বরাত উল্লেখ করা হলেও বার্তাটির সঙ্গে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কোনো সম্পর্ক নেই।

এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আবহাওয়া নিয়ে একটি পোস্ট দেখা যাচ্ছে।

পোস্টে দাবি করা হচ্ছে, ‘উচ্চ সতর্কতা জারি করা হয়েছে… ২৯ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, কোনো ব্যক্তি যেন বাইরে (খোলা আকাশের নিচে) না যান, কারণ আবহাওয়া দপ্তর জানিয়েছে যে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।…নিচে দেওয়া হয়েছে বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর নাগরিক ও বাসিন্দাদের নিম্নলিখিত বিষয়ে সতর্ক করছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank