শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে: স্বাস্থ্যমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০২ পিএম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
expand
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, পুষ্টির অভাবে শিশুদের মধ্যে হামের প্রভাব বাড়ছে। তবে সবার প্রচেষ্টায় হাম কন্ট্রোলে আসছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একটি জাতি গঠনে পুষ্টি সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান শিশুরা বাড়ির পুষ্টিকর খাবার বাদ দিয়ে বাইরের ফাস্টফুড খাবার খায়। এজন্য শিশুদের নিয়মিত কাউন্সেলিং করতে হবে।’

মায়ের বুকের দুধের কার্যকারিতা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘শিশুর শরীর গঠনে এই দুধের বিকল্প নেই। মায়ের বুকের দুধের মাধ্যমে আমাদের শরীরে যে ভীত গড়ে ওঠে, তা আমাদের অনেক বয়স পর্যন্ত কাজ করে।

এই দুধের পুষ্টির প্রভাব কখনো যায় না।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Switzerland VS Bosnia-Herz
Scheduled
19 Jun, 01:00 AM
VS
World Cup