

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ডিসেম্বরের মধ্যে সব পরীক্ষার কোর্স শেষ করার পাশাপাশি পরীক্ষা নেওয়ার স্পষ্ট নির্দেশনা দিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রত্যেক পরীক্ষার কোর্স শেষ হবে ডিসেম্বরের মধ্যে। পরীক্ষা হতে হবে ডিসেম্বরের মধ্যে। লাউড অ্যান্ড ক্লিয়ার।
সোমবার (২০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৬ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে এই নির্দেশনা দিয়েছেন তিনি।
মন্ত্রী বলেছেন, প্রত্যেক পরীক্ষার কোর্স শেষ হবে ডিসেম্বরের মধ্যে। পরীক্ষা হতে হবে ডিসেম্বরের মধ্যে। লাউড অ্যান্ড ক্লিয়ার। পরীক্ষা তো পরীক্ষাই। পাবলিক পরীক্ষা আবার আলাদা কী? একটা সার্টিফিকেট দিচ্ছে বোর্ড। এজন্য জাতির জীবন থেকে ২০ লাখ বছর নষ্ট করে দেব আমি? তিনি আরও জানান, এসএসসির মার্কিংয়ে থাকছে না কোনো মানবিক নম্বর। শিক্ষার্থীরা যা লেখবেন পাবেন তাই। ১০ লাইনের উত্তর ৯ লাইন লিখলে, ৯ লাইনেরই নম্বর পাবেন শিক্ষার্থী।
উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে দেশব্যাপী শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে এসএসসি পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত । এ ছাড়া ৭ থেকে ১৪ জুন পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। ১৮ জুনের মধ্যে যাবতীয় আনুষঙ্গিক কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রীর পাশাপাশি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ অংশ নিয়েছেন অন্য কর্মকর্তারা।
মন্তব্য করুন
