শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৪ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান
expand
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছেছেন।

প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর সেখানে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।

এ সময় বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান।

সফরসঙ্গী হিসেবে থাকা তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকেও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।

এর আগে সকাল ৬টা ১০ মিনিটে গুলশান-এর বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বগুড়ায় প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Scotland VS Morocco
60'
0 - 1
2' Ismael Saibari
World Cup