বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ১৩ দেশের যৌথ নির্দেশনা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩২ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণে আবেদনকারীদের জন্য যৌথভাবে দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণের জন্য নির্দেশনা দিয়েছে ১৩টি দেশ। বুধবার (৮ এপ্রিল) ঢাকাস্থ জার্মান দূতাবাসের ভেরিভাইড ফেসবুক পেইজে এ নির্দেশনা দেয়া হয়।

১৩টি দেশ হলো: অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।

বিবৃতিতে বলা হয়েছে, ভিসা, পারমিট বা অন্যান্য কনস্যুলার সেবা পেতে আমরা সব আবেদনকারীকে সরকারি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। কোনো অবস্থাতেই জাল নথি ব্যবহার করবেন না। অনির্ভরযোগ্য বা লাইসেন্সবিহীন দালাল বা এজেন্টের মাধ্যমে আবেদন করবেন না। অননুমোদিত কোনো ব্যক্তি, এজেন্ট বা সংস্থাকে অর্থ প্রদান করলে আবেদন বিলম্বিত হতে পারে, আর্থিক ক্ষতির শিকার হতে পারেন এবং সীমান্তে প্রবেশে বাধার মুখোমুখি হতে পারেন।

দূতাবাস বা মিশনের সঙ্গে কোনো এজেন্টের সংশ্লিষ্টতা নেই। ভিসা অনুমোদনের ক্ষেত্রে বিশেষ সুবিধা বা প্রভাব খাটানোর দাবি করা কোনো মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভর না করার জন্য আবেদনকারীদের সতর্ক করা হয়েছে। সর্বদা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া যাচাইকৃত তথ্য এবং আনুষ্ঠানিক চ্যানেলের ওপর নির্ভর করুন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের অভিন্ন লক্ষ্য হলো সবার জন্য নিরাপদ, স্বচ্ছ এবং সুষ্ঠু আবেদন প্রক্রিয়া নিশ্চিত করা।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন