

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ সালের হজ কার্যক্রম সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে এবং তাদের যাত্রা যেন কষ্টহীন ও নির্বিঘ্ন হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর নির্বাহী কমিটির সঙ্গে হজ ও উমরাহ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। গত বছরের মতো এবারও সফলভাবে হজ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার হজ ও উমরাহ ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সুপারিশ ও দাবিদাওয়া তুলে ধরেন। ধর্মমন্ত্রী সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সময় ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন