সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মন্ত্রিপরিষদ সচিব

নতুন যানবাহন কেনা যাবে না, বিদেশে প্রশিক্ষণ বন্ধ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৬:১০ এএম
মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
expand
মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে আগামী তিন মাসের জন্য নতুন যানবাহন ক্রয় বন্ধ এবং সরকারি অর্থায়নে বৈদেশিক প্রশিক্ষণ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

নাসিমুল গনি বলেন, ‘সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। আগামী রোববার থেকে সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আগামী রোববার সিদ্ধান্ত নেয়া হবে। বিয়ে বা কোনো সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না।’

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘আগামী রোববার থেকে সরকারে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস সময় ১ ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।’

এদিকে, আগামী রোববার থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এছাড়া বৈঠকে সন্ধ্যা ৬টা পর শপিংমল, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং বিয়ে বাড়িতে আলোক সজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে রাত পৌনে ৯টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষ হয় রাত সাড়ে ১১টায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Austria
Scheduled
22 Jun, 11:00 PM
VS
World Cup