শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া, ফিরতে হচ্ছে দেশে

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০১:১১ পিএম
মিজানুর রহমান আজহারী
expand
মিজানুর রহমান আজহারী

অস্ট্রেলিয়ায় ইসলামিক সম্মেলনে অংশ নিতে যাওয়া মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করা হয়েছে, ফলে তাকে সফর মাঝপথেই শেষ করে দেশে ফিরে আসতে হচ্ছে।

বুধবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল। প্রতিবেদনে বলা হয়, তার পূর্বের কিছু বক্তব্যকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যটি বলেছে, ইহুদিদের ওপর হত্যাযজ্ঞ চালানো জার্মানির সাবেক প্রেসিডেন্ট ও নাৎসি বাহিনীর প্রধান অ্যাডলফ হিটলারের প্রশংসা করেছেন মিজানুর রহমান আজহারী। তিনি বলেছিলেন, হিটলার ছিলেন ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’।

ডেইলি মেইলই প্রথমে তার এ বক্তব্যের বিষয়টি প্রকাশ করে। তারা জানায় আজহারী অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন এবং সিডনিতে ইসলামিক সম্মেলন করতে এসেছিলেন। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, জানা গেছে, গতকাল মঙ্গলবার আজহারীর ভিসা বাতিল করা হয় এবং তিনি এখন ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন।

এদিকে অস্ট্রেলিয়ার লিবারেল দলের সিনেটর জোনাথান দুনলাম জানান, আজহারীর সফর নিয়ে আগে থেকেই সতর্ক করা হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, ‘অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু ফেডারেশন’সহ বিভিন্ন কমিউনিটি গ্রুপ বিষয়টি নিয়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া এক বক্তব্যেও আজহারী ইহুদিদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন এবং শ্রোতাদের তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।

আজহারীর ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি এবং ৬ এপ্রিল ক্যানবেরাতে সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল। তবে ভিসা বাতিলের কারণে নির্ধারিত এসব অনুষ্ঠান আর করা সম্ভব হচ্ছে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Curaçao VS Ivory Coast
58'
0 - 1
7' Nicolas Pépé
World Cup