শনিবার
২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: আমানউল্লাহ আমান 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০১:০৪ পিএম
আলোচনা সভায় কথা বলছেন আমানউল্লাহ আমান
expand
আলোচনা সভায় কথা বলছেন আমানউল্লাহ আমান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান।

শনিবার (২৮ মার্চ) সকালে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক অভিযান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বর্তমানে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ রোগ থেকে বাঁচতে হলে ব্যক্তিগত ও সামাজিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

আমানউল্লাহ আমান বলেন, বাসাবাড়ির আশপাশে কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না। কারণ জমে থাকা পানিই এডিস মশার প্রধান প্রজনন ক্ষেত্র। এ বিষয়ে সবাইকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনা অনুযায়ী এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আব্দুল মোকাদ্দেসসহ স্বাস্থ্যকর্মী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে দুপুরে ঢাকা-২ আসনের কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ২০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সাভারের আমিন বাজার কমিউনিটি ক্লিনিকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন আমানউল্লাহ আমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন