মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন জুবাইদা রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০২:৩৫ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান
expand
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান

শিশুদের শিক্ষায় নিরাপদ প্রযুক্তি ও বিকাশে সহযোগিতা বাড়াতে গঠিত বৈশ্বিক জোট ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’-এ যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন ডা. জুবাইদা রহমান।

বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে, রোববার (২২ মার্চ) তিনি ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন।

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে এই জোটে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের জীবনসঙ্গীরা অংশ নিচ্ছেন। জুবাইদা রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী।

সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি কীভাবে শিক্ষার প্রসার ঘটাতে পারে, তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের প্রশিক্ষণ এবং শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা নিশ্চিত করে উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণকারী দেশগুলোকে স্বল্পমূল্যে বা বিনামূল্যে এসব প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিতে সম্মত হয়েছে।

সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা নিজ নিজ দেশের প্রেক্ষাপটে উপযোগী প্রযুক্তি নির্বাচন ও বাস্তবায়নে নিজ নিজ সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলন শেষে জুবাইদা রহমানের দেশে ফেরার কথা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup