সোমবার
২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০১:৪২ পিএম আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০১:৫২ পিএম
বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
expand
বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, আমাদের সামনে খুব ভালো সময় নয়, কঠিন সময়। যুদ্ধটা আমাদের অনেক ক্ষতি করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দামও বাড়বে। সেগুলো সয়ে নিয়ে আমাদের এগোতে হবে।

সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

ধর্মকে পুঁজি করে রাজনীতি করার কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি দলের নেতারা এবার বেহেশতে নিতে পারল না। আমরা কাজ করে বেহেশতে যাব। ধর্মকে ব্যবহার করা যায় না। দেশের ৯০ ভাগ মানুষ ধার্মিক; তারা ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। আমরা কাজ করতে এসেছি, কাজ করে যাব।

বিএনপি মহাসচিব বলেন, তারা মা-বোনদের বেহেশতে নেওয়ার কথা বলে ভুলিয়ে দেয়। এসব ভুলবেন না। আল্লাহর সন্তুষ্টি ছাড়া বেহেশতে যাওয়া যাবে না। সৎ থাকতে হবে, হালাল রুজি খেতে হবে; না হলে বেহেশতে যাওয়া যাবে না। সৎ ও ভালোভাবে খাল খননের কথাও বলেন তিনি।

তেল সংকট নিয়ে মন্ত্রী বলেন, যুদ্ধ লেগেছে, সে কারণে তেলের সরবরাহ কম। কিন্তু পাম্প ভাঙচুর করা সমীচীন নয়। মবকে আমরা কঠোর হস্তে দমন করব। গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেওয়া হবে না।

তিনি বলেন, গম ঝড়-বৃষ্টিতে পড়ে গেছে। আলু বৃষ্টিতে শুয়ে পড়েছে। আমাদের কৃষকের ভাগ্য এটাই। এসব সমস্যা আমরা বুঝি। নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম কৃষি ঋণ মওকুফের; আমরা তা করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সহায়তায় কাজ করছেন। ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। সারা দেশে কয়েক কোটি নারীকে কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে তারা সহযোগিতা পাবে। আমাদের সব প্রকল্প সম্পন্ন করা হবে। গোটা দেশে ২০ হাজার খাল খনন করা হবে।

এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ কর্মকর্তারা, বিএনপির নেতারা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন