শনিবার
২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৮:৫৬ এএম আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৯:০০ এএম
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। ছবি-সংগৃহীত
expand
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। ছবি-সংগৃহীত

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এই জামাত আদায় করা হয়।

ঈদের এই বড় জামাতে একসঙ্গে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়াও নামাজে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক ব্যক্তিত্ব, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মুসল্লিরা। নামাজ শেষে সবাই একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মুফতি মোহাম্মদ আবদুল মালেক, যিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর খতিব। দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের পর খুতবা প্রদান করা হয়।

ঈদ জামাত আয়োজনের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে জাতীয় ঈদগাহ ময়দানকে উপযোগী করে তোলে।

জামাতে নারীদের জন্য আলাদা ব্যবস্থার পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্যও বিশেষ আয়োজন রাখা হয়। নারীদের জন্য পৃথক প্রবেশপথ, অজুর স্থান এবং নির্ধারিত নামাজের জায়গা নিশ্চিত করা হয়।

এছাড়া মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত অজুখানা ও চিকিৎসা সহায়তার জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়। সব মিলিয়ে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়, যার মধ্যে সাড়ে তিন হাজার নারীও অন্তর্ভুক্ত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন