রবিবার
০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশে বসে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে হাসিনা: মির্জা ফখরুল

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০২:২১ পিএম
বক্তব্য রাখেন  স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
expand
বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গুমের মত অপরাধ করেও অনুশোচনার বদলে বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা; যা এক ধরণের ফৌজদারি অপরাধ বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৮ মার্চ) রাজধানীর আগারগাঁও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে 'মায়ের ডাক' চলচ্চিত্র নির্মাণের যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিটি গুম পরিবারের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। বিভিন্ন ভাতা দেয়া হলেও গুমের শিকার পরিবারগুলো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছে না।

সরকার বিভিন্ন ভাতা দিলেও গুমের শিকার পরিবারগুলোর বেঁচে থাকার জন্য এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি জানিয়ে মির্জা ফখরুল বলেন, গুমের শিকার পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে ভাতা দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দেয়া হবে।

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গুমের বিচার নয়, গুমের শিকার ব্যক্তিদের ফেরত দিতে হবে। বাংলাদেশের ইতিহাসে আর কোন গুম, হত্যা ও রক্তের রাজনীতি চায় না বলেও জানান প্রতিমন্ত্রী।

এসময় মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি বলেন, এই চলচ্চিত্রে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নারীরা কিভাবে তাদের সন্তান পালন করে, সামাজিক চাপ মোকাবেলা করে, আমরা সেই দিকটা তুলে ধরার চেষ্টা করেছি।

এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ গুম হওয়া পরিবারের সদস্যরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন