শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসন ঘিরে আলোচনায় ছাত্রদল নেত্রী এলিনা

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৪:৪০ পিএম আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৫:১৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে এমপি পদে বিএনপির মনোনয়ন পেতে আগ্রহী জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তানজিয়া আফরিন এলিনা।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বিএনপি দলীয় প্রার্থীর রফিকুল আলম মজনুর পক্ষে প্রচারে সক্রিয় অংশগ্রহণ করেন এলিনা। তাকে নিয়ে পরশুরামে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনা রয়েছে। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় তানজিয়া আফরিন এলিনা নারী অধিকার, সামাজিক ‎উন্নয়নে কাজ করে আসছেন।

কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তানজিয়া আফরিন এলিনা আন্দোলন সংগ্রামে সবসময়ই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ২০২৩ সালের ২৮ অক্টোবর পল্টনের মহাসমাবেশে পুলিশের হামলার পর সকল হরতাল অবরোধ উপস্থিত থেকেছেন সামনে থেকে। বিগত জুলাই-আগষ্ট আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। ৫ আগষ্ট ১৪৪ ধারা ভঙ্গ করে ভোর থেকেই যাত্রাবাড়ী শনির আখরা কাজলা পয়েন্ট থেকে সামনে পুলিশের সাথে লড়াই করে।

এমন একজন সংগ্রামী নেত্রীকে বাংলাদেশে মানুষ সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। তাছা তিনি শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক গনতান্ত্রিক আন্দোলন এবং কেন্দ্রীয় ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে প্রায় শতভাগ উপস্থিত থেকে কর্মসূচি পালন করার কারনে মানুষ মাঝেও তার গ্রহন যোগ্যতা রয়েছে অনেক বেশি।

তানজিয়া আফরিন এলিনা বলেন বিগত আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিল তাদেরকে যেহেতু দল এবার নারী সংরক্ষিত আসনে মূল্যায়ণ করবে সেদিক থেকে বিবেচনা করলে অবশ্যই আমি প্রাপ্য। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি আমাকে সংরক্ষিত নারী আসনে সুযোগ দেন তবে আমি সবাইকে সাথে নিয়ে কাজ করবো এবং নিজেকে দেশের সেবায় সর্বদা নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ্।

তানজিয়া আফরিন এলিনা আরও বলেন, দীর্ঘদিন দল ক্ষমতায় ছিল না তাই ক্ষমতায় আসার জন্য বিভিন্ন হিসাব নিকাশের কারণে তখন অনেক ত্যাগীদের হয়তো নমিনেশন দেওয়া সম্ভব হয়নি, যা দলের নেতাকর্মীরা মেনে নিয়ে নির্বাচন করেছে, তবে দল এখন ক্ষমতায় এসেছে, তাই যারা দীর্ঘদিন রাজপথের রাজনীতির সাথে জড়িত, ত্যাগী, নির্যাতিত, মামলা-হামলার স্বীকার তাদের মূল্যায়নের সুযোগ এসেছে এবং দল তাদের মূল্যায়ন করবে।

উল্লেখ্য, সংরক্ষিত মহিলা আসনের এমপিরা সাধারণত রাজনৈতিক দলের মনোনয়নের ভিত্তিতে নির্বাচিত হন। এক্ষেত্রে তানজিয়া আফরিন এলিনার প্রার্থী হওয়া স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন