মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ার ‘ডিম-চানাচুর’ স্মৃতি, ভিডিও ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৫:৩৪ পিএম
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান
expand
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান

রমজান মাসে ইফতার ঘিরে নানা আয়োজন থাকে প্রায় সব ঘরেই। সারাদিন রোজা রাখার পর কী খাওয়া হবে—তা নিয়ে অনেকেই আগেভাগে পরিকল্পনা করেন। পরিবারে ইফতারের আয়োজনের দায়িত্বও অনেক সময় নারীরাই সামলে নেন। ব্যতিক্রম নন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও।

রমজান শুরু হওয়ার পর থেকে সুযোগ পেলেই পরিবারের সঙ্গে ইফতার করার চেষ্টা করছেন তিনি। এ সময় রান্নাঘরেও সময় দিচ্ছেন এই অভিনেত্রী। পরিবারের সদস্যদের জন্য নিজের পছন্দের কিছু সহজ ও স্বাস্থ্যকর খাবার তৈরি করে সেগুলোর ভিডিও সামাজিকমাধ্যমে শেয়ার করছেন তিনি।

এর আগে জয়ার বানানো দই-চানাচুর মিশিয়ে খাওয়ার একটি রেসিপি সামাজিকমাধ্যমে বেশ আলোচনায় আসে। অভিনেত্রী জানান, এটি তার ছোটবেলার খুব প্রিয় একটি খাবার। সেই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি শৈশবের আরেকটি পছন্দের খাবারের ভিডিও প্রকাশ করেছেন, যা অল্প সময়েই প্রায় ২০ লাখ ভিউ পেয়েছে।

ভিডিওতে দেখা যায়, একটি সিদ্ধ ডিম মাঝখান থেকে কেটে তার ভেতরে টমেটো সস ও চানাচুর দিয়ে খাচ্ছেন জয়া। ভিডিওতে তিনি বলেন, ছোটবেলায় এভাবেই সিদ্ধ ডিম খেতে ভালোবাসতেন এবং এটি তার খুব প্রিয় একটি স্বাদ।

এই ভিডিও ঘিরে অনুরাগীদের মধ্যেও বেশ সাড়া দেখা গেছে। অনেকেই মন্তব্যে জানিয়েছেন, তারা জয়ার কাছ থেকে এমন আরও সহজ ও মজার খাবারের ভিডিও দেখতে চান।

উল্লেখ্য, সামাজিকমাধ্যমে অনেক দিন ধরেই নিজের ছাদবাগান এবং সেখানে পালন করা হাঁস-মুরগি নিয়ে ছবি ও ভিডিও শেয়ার করেন জয়া আহসান। সেগুলো যেমন ভক্তদের আগ্রহ কাড়ে, তেমনি এবার তার রান্না করা সহজ খাবারের ভিডিওও নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup