

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সম্প্রতি একের পর এক ভূমিকম্প অনুভূত হচ্ছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, মাত্র চার ঘণ্টার মধ্যে দেশজুড়ে অন্তত ২৮টি ছোট মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইউএস জিওলোজি সার্ভে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১.৫ বা তার বেশি মাত্রার মোট ১০৮টি ভূমিকম্প হয়েছে। চলতি সাত দিনে এই সংখ্যা দাঁড়িয়েছে ৭৩১-এ, আর গত ৩০ দিনে রেকর্ড করা ভূমিকম্পের সংখ্যা প্রায় ৩,৭০৭।
সাম্প্রতিক ভূমিকম্পগুলোর বেশিরভাগই কম মাত্রার ছিল। নেভাডার লাভলকে ১.৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার গভীরতা প্রায় ৪ কিলোমিটার। এর আগে টেক্সাসের ভ্যান হর্নে ১.৯ এবং ক্যালিফোর্নিয়ার সোলেদাদে ২.০ মাত্রার ভূমিকম্প দেখা গেছে।
ছোট মাত্রার ভূমিকম্প হাওয়াইয়ের আগ্নেয়গিরি এলাকায়, আলাস্কার সোলডোটনা ও হ্যাপি ভ্যালি, নিউ মেক্সিকোর লাভিং এবং টেক্সাসের কিছু অঞ্চলেও রেকর্ড করা হয়েছে।
চলতি সপ্তাহে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছে লুইজিয়ানার কুশাট্টায়, যার মাত্রা ৪.৯। চলতি মাসে সবচেয়ে বড় ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে আলাস্কার উনালাস্কায়, যার মাত্রা ৬.১। আর এই বছরের মধ্যে সর্বোচ্চ শক্তির ভূমিকম্পটি হয়েছে আলাস্কার স্যান্ড পয়েন্ট এলাকায়, যার মাত্রা ৭.৩।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ছোট মাত্রার ভূমিকম্প নিয়মিত ঘটে। বিশেষ করে আলাস্কা, ক্যালিফোর্নিয়া ও হাওয়াই ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। তবে অধিকাংশ ক্ষেত্রেই এসব ভূমিকম্প বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হয় না।
মন্তব্য করুন
