

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানী তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে। এ-সময় বিভ্রান্ত না হতে জনগণকে আহ্বানও তিনি।
শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে তার তেজগাঁও কার্যালয়ে ৪ নম্বর গেটে সাংবাদিকদের এ কথা বলবেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। আতংকিত হওয়ার কিছু নাই, বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের চেষ্টা করছে সরকার। আগামী ৯ তারিখ আরো ২ টি ভেসেল আসছে।
পেট্রোল পাম্পে অনিয়ম বন্ধে রোববার থেকে মোবাইল কোর্ট মাঠে নামবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে ভয় কাজ করছে যার কোন যুক্তি নাই।
যুদ্ধাবস্থার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তেলের রেশনিং ব্যবস্থা করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী দিনের সংকট কাটাতে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানিতেও কাজ করছে সরকার।
অসাধু উপায়ে কেউ তেলের দাম বাড়ালে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ইকবাল হাসান মাহমুদ টুকু।
মন্তব্য করুন