

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে আগে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। জনগণের সেবায় বাধা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না—সে আমার দলের লোক হলেও না।
বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে নির্বাচন-পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমান বলেন, জনগণ ভালোবেসে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে। তাই জনগণের সুখ-দুঃখে পাশে থাকা সরকারের নৈতিক দায়িত্ব। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই অঙ্গীকার নিয়েই কাজ শুরু করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি প্রশাসনের প্রতি কঠোর বার্তা দিয়ে বলেন, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুতা বরদাশত করা হবে না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।
তিনি আরও বলেন, ২০২৪ সালে যে চেতনা নিয়ে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি, সেই বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সভায় উপস্থিত সুধীজন সাভারের উন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। সেগুলো বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন আমানউল্লাহ ।
মন্তব্য করুন
