

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করে সঠিক ইতিহাস সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্যদের সাথে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি। মুক্তিযুদ্ধকে অন্য আন্দোলন-সংগ্রামের সঙ্গে মিশিয়ে দেখা ঠিক হবে না। আমাদের মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধের ত্যাগ ও তিতিক্ষা ছাড়া এই রাষ্ট্রের জন্ম সম্ভব হতো না।’
তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক অপব্যবহার দীর্ঘদিন ধরে চলে আসছে। এর ফলে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের নতুন প্রজন্মকে বুঝতে হবে মুক্তিযোদ্ধারা কীভাবে অসীম ত্যাগের মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন।’
মতবিনিময় সভায় জামুকার সদস্যদের সঙ্গে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
