শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষকদেরও উৎসব ভাতা শতভাগ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান। সেই ভাতাকে শতভাগ করার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, যেখানে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পান, সেখানে বেসরকারি শিক্ষকরা কেন একই সুবিধা পাচ্ছেন না

প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতার বিষয়টি আমি জানি। এবার এটি আমাদের সরকারের আমলে বাস্তবায়িত হবে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকে এ বিষয়ে তিনি কথা বলেন।

এর আগে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, নির্বাচনের আগে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন জমা দিয়েছে, সেগুলো যাচাই-বাছাই করে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেওয়া হবে। তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম বা ঘুষ-বাণিজ্যের বিষয় খতিয়ে দেখা হবে।

শিক্ষকদের বদলির প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া যত দ্রুত সম্ভব চালু করা হবে। আমাদের আশা, শিগগিরই এটি কার্যকর করা যাবে।

বেতন বিলম্ব নিয়ে তিনি আরো জানান, ‘যদি কোনো মাসে বেতন প্রদানে দেরি হয়, বিষয়টি পর্যবেক্ষণ করা হবে এবং তা দ্রুত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ কারণে বিলম্ব হলে সেটিও খতিয়ে দেখা হবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X