

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যেকোনো মানদণ্ডে গ্রহণযোগ্য হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট— এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচনী ফলাফল ও পরিবেশ কেন্দ্রে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, আন্তর্জাতিক মানদণ্ডের বিচারে ঐতিহাসিক নির্বাচন হয়েছে, জাতিকে দেয়া ওয়াদা অনুযায়ী স্বচ্ছ সুন্দর নির্বাচন হয়েছে।
তিনি আরও বলেম, আমরা স্বচ্ছ থাকতে চাই, লুকোচুরি করতে চাই না। সাংবাদিকরা আমাদের সিসি ক্যামেরা, সাংবাদিকদের মাধ্যমে সব দেখাতে চাই।
মন্তব্য করুন