

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশে সাত দিনের ব্যবধানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টা ২৭ মিনিটে যশোরের মনিরামপুর উপজেলাকে কেন্দ্র করে ৩ দশমিক ৫ মাত্রার কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।
কেন্দ্রের তথ্যমতে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মনিরামপুর এলাকা। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
চলতি মাসে এটি তৃতীয় ভূমিকম্প। এর আগে ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প হয়, যার উৎপত্তিস্থল ছিল আসাম ভ্যালি ও হিমালয়ের মাঝামাঝি অঞ্চল। সাত দিন পর, ২১ সেপ্টেম্বর সিলেট অঞ্চলেও কম্পন অনুভূত হয়; ওই কম্পনের কেন্দ্রস্থল ছিল সুনামগঞ্জের ছাতক এবং মাত্রা ছিল রিখটার স্কেলে ৪।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর জানান, “আজকের ভূমিকম্পটি ছিল ৩ দশমিক ৫ মাত্রার। এটি নিম্নমাত্রার হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই।”
এর আগে ১৪ সেপ্টেম্বরের আসামের ভূমিকম্পটি মাঝারি থেকে প্রবল মাত্রার ছিল বলে বিশেষজ্ঞরা জানান।
মন্তব্য করুন