

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী এবং বর্তমানে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত অ্যাডিশনাল এসপি মো. মশিউর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালনরত অবস্থায় তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবি প্রধান।
মশিউর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া গুমের একটি মামলা রয়েছে। প্রসিকিউশন সূত্র জানিয়েছে, শিগগিরই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।
পূর্বে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১-তে কর্মরত অবস্থায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও বিভিন্ন অপেশাদার কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বিতর্কিত হয়ে ওঠেন বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।
গত বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন দমনে তার ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। সরকার পরিবর্তনের পর বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা অবস্থায় গত বছরের ১২ নভেম্বর আলেপ উদ্দিনকে গ্রেফতার করা হয়।
মন্তব্য করুন
