শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের দিন যেভাবে চলবে মেট্রোরেল 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এ উপলেক্ষ্যে এদিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। একই সঙ্গে স্বাভাবিক সময়সূচির বাইরে মেট্রো ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলেও জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রবিবার (৮ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে আরও বলা হয়, পাশাপাশি ভোটারদের যাতায়াতের সুবিধার্থে ভোট চলাকালীন সময় স্বাভাবিক সময়সূচির বাইরে মেট্রো ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।

সাপ্তাহিক কর্মদিবসে রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ভোর সাড়ে ৬টায় ও শেষ ট্রেন রাত ৯টা ১ মিনিটে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়।

অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ও শেষ ট্রেন রাত ৯টা ৪১ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup