শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভাতা নিয়ে বড় সুখবর পেলেন মুক্তিযোদ্ধারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী জানিয়েছেন প্রযুক্তিগত ত্রুটির কারণে জানুয়ারি মাসের ভাতা নির্ধারিত সময়ে বীর মুক্তিযোদ্ধাদের ব্যাংক হিসেবে জমা না হওয়ায় তৈরি হওয়া জটিলতা কেটে গেছে।

সাধারণত প্রতি মাসের শেষ বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ভাতার টাকা ব্যাংকে জমা হয়। সেই নিয়ম অনুযায়ী, গত ২৯ জানুয়ারি টাকা জমা হওয়ার কথা ছিল।

কিন্তু ওই দিন টাকা জমা না হওয়ায় এবং পরবর্তী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সুবিধাভোগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। আজ (১ ফেব্রুয়ারি) ব্যাংক খোলার পরও টাকা না আসায় দুশ্চিন্তা আরও বাড়ে।

আগামীকাল সোমবারের (২ ফেব্রুয়ারি) মধ্যে সব সুবিধাভোগী বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে ভাতার টাকা তুলতে পারবেন বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

তিনি জানান, অনলাইনে প্রযুক্তিগত সামান্য ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ভাতার টাকা ব্যাংকে পৌঁছাতে পারেনি। ফলে সুবিধাভোগীরা সাময়িক জটিলতায় পড়েছেন।

তিনি আরও জানান, ইতোমধ্যে সেই ত্রুটি সংশোধন করা হয়েছে। আমরা আশা করছি আগামীকালের (সোমবার) মধ্যে সব সুবিধাভোগী তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা পেয়ে যাবেন।

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণের এই প্রক্রিয়াটি এখন ডিজিটাল পদ্ধতিতে সরাসরি ব্যাংকে পাঠানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup